এইমাত্র
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

    নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

    নড়াইলের লোহাগড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

    বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাচই-ধানাইড় গ্রামে অবস্থিত ‘আগুন ব্রিকস্’ নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. দাউদ গাজী (৫২)। তিনি খুলনার পাইকগাছা থানার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ লোহাগড়া উপজেলার ‘আগুন ব্রিকস্’ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ইট তৈরির মাটি ভেজানোর জন্য পানির মোটর চালু করছিলেন দাউদ গাজী। কাজ চলাকালীন সময় হটাৎ করে মোটরটি বন্ধ হয়ে গেলে তিনি ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…