এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

    ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

    ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনকারী এক ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। বুধবার (৪ মার্চ) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত সোমবার ছেলে নাহিদ হাসান সবুজকে ত্যাজ্যপুত্র ঘোষণা করে হলফনামা দেন তার বাবা মো. আবু জাফর।

    জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন আবু জাফর। ঝিনাইদহ জেলা জজ কোর্টের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

    জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন নাহিদ হাসান সবুজ। তিনি ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

    হলফনামা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী আবু জাফর (৪৮) তার ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্যপুত্র ঘোষণা করেন।

    হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য এবং নিজের ইচ্ছামতো জীবনযাপন করে আসছে। বর্তমানে সে পরিবারের সঙ্গে বসবাস করে না এবং আলাদা থাকে।

    এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও তার ছেলে ওই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি পিতা হিসেবে বিব্রত হন।

    হলফনামায় আরও বলা হয়েছে, নাহিদ হাসান সবুজের ভবিষ্যৎ কোনো আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে তার পিতা কিংবা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…