এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

    পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, “পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই উন্নয়নের বার্তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

    বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে রাঙামাটির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাঙামাটি জেলায় ক্রীড়া খাতে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করা হবে। তিনি বলেন, “মিনি স্টেডিয়ামের নামে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    সভায় স্থানীয় সাংবাদিকরা রাঙামাটিতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ বিষয়ে মন্ত্রী অভিযোগগুলো যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

    সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো। এছাড়া রাঙামাটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় সাংবাদিকরা পাহাড়ের ভূমি সমস্যা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং সাংবাদিকদের আবাসন সুবিধাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

    সভা শেষে মন্ত্রী রাঙামাটির উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…