এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

    মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন।

    প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অবস্থিত মেসার্স সান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

    এ ছাড়া একই অভিযোগে পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসের মালিককেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

    মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, অভিযানে দুটি ইটভাটায় বৈধ কাগজপত্র না পাওয়ায় জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…