এইমাত্র
  • পঞ্চগড়ে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
  • একটি গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
  • শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় ফখর উদ্দিন আহমেদ
  • ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • নতুন নাম পাচ্ছে র‍্যাব, পরিবর্তন হচ্ছে পোশাক–কাজেও
  • কথা দিচ্ছি, কিশোরগঞ্জে কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াতে আমির
  • রায়পুরে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • নওগাঁয় জামায়াতের আমির আসছেন বৃহস্পতিবার
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারতের পণ্যে শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

    ভারতের পণ্যে শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প।

    পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ টেলিফোনে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তার দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি আছে। পাশাপাশি তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে তার দেশ প্রস্তুত।”

    “প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে ১৮ শতাংশ। খুব শিগগিরই এটি কার্যকর হবে।”

    প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ। ক্ষমতায় আসার পর ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ বাড়ান ট্রাম্প। ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করা হয়েছিল তখন।

    এর পর রাশিয়া থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কেনার অভিযোগে গত বছর আগস্টে ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে।

    শুল্ক এই হারে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়েই বিকল্প বাজার খোঁজা শুরু করে ভারত। গত মাসের শেষ দিকে ইউরোপের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্যচুক্তি করে ভারত। সেই চুক্তিতে মুক্ত বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

    এমন পরিস্থিতির মধ্যেই ভারতের ওপর শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এদিকে সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প শুল্ক হ্রাসের ঘোষণা দেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন। এই চমৎকার পদক্ষেপের জন্য ১৪০ কোটি ভারতীয়-এর পক্ষ থেকে প্রেসিডেন্ট ধন্যবাদ জানাচ্ছি।”

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…