এইমাত্র
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় একই মঞ্চে জনতার মুখোমুখি চার এমপি প্রার্থী

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

    গাইবান্ধায় একই মঞ্চে জনতার মুখোমুখি চার এমপি প্রার্থী

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-২ (সদর) আসনের চারজন সংসদ সদস্য প্রার্থী একই মঞ্চে উঠে স্থানীয় ভোটারদের মুখোমুখি হয়েছেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে শহরের পৌর পার্কে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী আহসানুল হাবীব সাঈদ এবং জনতার দলের প্রার্থী শাহেদুর জাহান।

    অনুষ্ঠানে প্রার্থীরা গাইবান্ধা-২ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তারা অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন, মাদক নির্মূলসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

    এ সময় ভোটাররাও জেনে-বুঝে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের অঙ্গীকার করেন। পরে উপস্থিত ভোটাররা এমপি প্রার্থীদের কাছে বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরাও তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেন।

    এমন ব্যতিক্রমধর্মী আয়োজন প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠানে সুজনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…