এইমাত্র
  • জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে : তারেক রহমান
  • তিস্তা হবে উত্তর অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু: ডা. শফিকুর রহমান
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • বিশ্ব কাঁপছে এপস্টেইন কেলেঙ্কারিতে, দেশ কাঁদছে মোহনার যন্ত্রণায়
  • ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত
  • যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত
  • পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

    সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

    আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে দলটি।

    জামায়াত আমিরের ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে দলটি।

    বুধবার (০৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলটি আশা করছে, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত অনুমোদন দেবেন।

    প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। এই দ্বৈত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…