এইমাত্র
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

    বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

    যশোরের বেনাপোল পোর্ট থানার একটি গ্রামে মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন বালুন্ডা গ্রামের নূরজাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪৮), আব্দুল বারিকের ছেলে জাকির হোসেন (৪৫) এবং একই গ্রামের সুলতান আউলিয়ার ছেলে আব্দুল কাদের (৪৬)। তাঁদের মধ্যে জাকির হোসেন ও আব্দুল কাদেরের (৪৬) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুন্ডা গ্রামের ননী ঢালির ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে বাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খননের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় কোদালের আঘাতে গর্তের ভেতরে আগে থেকেই পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক গুরুতর আহত হন।

    বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে তাঁদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাকির হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাঁরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বালুন্ডা এলাকায় অপরাধমূলক তৎপরতা বেড়েছে বলে তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি ওই এলাকায় বোমা তৈরির সময় এক ব্যক্তির সহযোগীর হাত উড়ে যাওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়দের দাবি।

    যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা বোমাটি সেখানে পুঁতে রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…