এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

    যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

    যশোরে স্যালোইঞ্জিনচালিত আলমসাধু উল্টে দুই ভাই হতাহত হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার সতীঘাটা কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ওহিদুর রহমান (৩০) মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। দুর্ঘটনায় আহত তাঁর ছোট ভাই তৌহিদুর রহমান (২৫) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ছয়টার দিকে নিজ বাড়ি থেকে আলমসাধু নিয়ে যশোরের রাজারহাট মোড়ের দিকে রওনা হন দুই ভাই। আলমসাধুটি চালাচ্ছিলেন ওহিদুর রহমান। পথে সতীঘাটা কামালপুর এলাকায় দ্রুতগতিতে একটি স্পিডব্রেকার পার হওয়ার সময় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে গাড়িটি উল্টে গেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওহিদুর রহমান। গুরুতর আহত হন তাঁর ভাই তৌহিদুর।

    পরে স্থানীয় লোকজন তৌহিদুরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তৌহিদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান খান বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত আলমসাধু চালক ওহিদুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…