এইমাত্র
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

    ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

    বিগত সরকার জনগণের ভোটাধিকার হরণ করে জনপ্রতিনিধি পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

    বুধবার সকালে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেরানিবাড়ি মোড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘সাধারণ মানুষের জন্যই আমাদের রাজনীতি। তাই জনগণের মন জয় করেই আমাদের এগিয়ে যেতে হবে। মানুষের দুঃখ-কষ্ট অনুধাবন করা আমাদের প্রধান দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘বিগত দিনে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনে দল–মত নির্বিশেষে ত্রিশালের উন্নয়ন করা হবে। সাধারণ মানুষের সেবায় আমার দরজা সব সময় খোলা থাকবে।’

    বিএনপি নেতা রুবায়েত হোসেন শামীম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার, উপজেলা যুবদলের অন্যতম নেতা মাজহারুল আলম জুয়েল মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, মামুনুর রশিদ দীপক, মাসুদ আলম, আবুল কালাম আজাদ, আতাউর রহমান, সোহাগ ও রাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

    সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…