এইমাত্র
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত
  • যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত
  • পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • মা-বোনদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: জামায়াত আমির
  • ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন
  • থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ‘যারা আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে, তারা সৎ মানুষ হতে পারে না’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

    ‘যারা আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে, তারা সৎ মানুষ হতে পারে না’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
    সংগৃহীত ছবি

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কী করে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে যারা, তারা সৎ মানুষ হতে পারে না।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

    তারেক রহমান বলেন, যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ কখনও অগ্রগতি আশা করতে পারে না।

    বিএনপির চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে। নতুন জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ও সম্মান নেই, তাদের কাছে থেকে বাংলাদেশ কখনও অগ্রগতি আশা করতে পারে না।

    তিনি বলেন, নারীদের পেছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না। দেশ গড়তে হলে নারী-পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।

    তারেক রহমান বলেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কী করে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে যারা, তারা সৎ মানুষ হতে পারে না।

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

    তারেক রহমান আরও বলেন, ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় বিএনপি। বরিশাল-ভোলা সেতু, ভোলায় মেডিকেল কলেজ, নদী ভাঙ্গন সমস্যার সমাধানের জন্য ধানের শীষে বিএনপি মনোনীত প্রার্থীতে বিজয়ী করতে হবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…