এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় নির্বাচন ও গণভোট ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১১০টি

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

    নেত্রকোনায় নির্বাচন ও গণভোট ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১১০টি

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেত্রকোনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। 


    তিনি বলেন, ১১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১১০টি অনলাইন এবং ২৬৬টি অফলাইন বডি ক্যামেরা স্থাপন করা হবে।


    রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা পুলিশ লাইনস মাঠে নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


    পুলিশ সুপার বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে জনগণকে আহ্বান জানাই-আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যাবেন।


    তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে আসা-যাওয়ার পথে কিংবা কেন্দ্রের ভেতরে কেউ কোনো ধরনের অপকর্মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    জেলা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১১০টি অনলাইন এবং ২৬৬টি অফলাইন বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে।


    নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলায় মোট ১ হাজার ৮৯০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


    এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…