এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানকে বিতাড়িত করার ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম পিন্টু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম

    তারেক রহমানকে বিতাড়িত করার ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম পিন্টু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, “দলের নেতা তারেক রহমানকে বিতাড়িত করার জন্য আজকেও ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।”


    সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    আব্দুস সালাম পিন্টু বলেন, “বেগম খালেদা জিয়া নির্বাচিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছেন, রাস্তাঘাট গড়ে তুলেছেন, যমুনা সেতু তৈরি করেছেন। তিনি ছিলেন একমাত্র নেত্রী যিনি বলেছিলেন— বিদেশে আমার কোনো প্রভু নাই, বাংলাদেশের মানুষ কারো দাসত্ব স্বীকার করে দেশ চালাবে না। অবশেষে চক্রান্ত করে তাঁকে জেলে রাখা হয়েছে।”


    তিনি আরও বলেন, “বেগম জিয়াকে সপরিবারে বিদেশে গিয়ে থাকতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন— বিদেশে তাঁর কোনো সম্পদ নাই, তিনি দেশের জনগণের সাথে এই দেশেই থাকতে চান।”


    আব্দুস সালাম পিন্টু সতর্ক করে বলেন, “এখনো একটি মহল ষড়যন্ত্র করছে। তারা জানে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। নির্বাচন বন্ধ করার পায়তারা করা হয়েছিল। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে।”


    টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সবার কাছে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।


    উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মিণী বিলকিস সালাম, কন্যা ডা. সাফাওয়াত বিনতে সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…