আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে মিরপুরে বিশাল নির্বাচনী জনসভা করেছে মিরপুর উপজেলা বিএনপি।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মিরপুর ফুটবল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাচন-পরবর্তী সময়ে এলাকার মাদক, চাঁদাবাজি ও সরকারি দপ্তরের অনিয়ম বন্ধসহ সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা ব্যক্ত করে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন প্রার্থী রাগীব রউফ চৌধুরী।
উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের মহাসচিব আহসান হাবিব লিংকনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। প্রচারণার শেষ সময়ে এই জনসভাকে কেন্দ্র করে মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিট থেকে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
এনআই