লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার ৭ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
নবযোগদানকারীরা হলেন— সাব্বির, আল-আমিন, রায়হান, আকাশ, তুহিন, তানজিল ও সিয়াম।
এ সময় উপস্থিত নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকটে ছাত্রসমাজের ঐক্য অত্যন্ত জরুরি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রভাগে ভূমিকা রেখেছে।
নবাগত নেতাকর্মীরা বলেন, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করতেই তারা ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন।
এফএস