এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবনা-৩

    জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন গণঅধিকার পরিষদের সাবেক নেতা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

    জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন গণঅধিকার পরিষদের সাবেক নেতা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অধ্যাপক মাওলানা মুহাম্মাদ আলী আছগারের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন গণঅধিকার পরিষদের ভাঙ্গুড়া উপজেলা শাখার সাবেক সভাপতি জাহিদুর রহমান খান দুলাল।


    বেশ কিছুদিন ধরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পথচারী ও সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করতে দেখা গেছে তাকে।


    জানা গেছে, গত বছরের ২৫ ডিসেম্বর তিনি ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।


    জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের পক্ষে ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে জাহিদুর রহমান খান দুলাল বলেন, “বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির আশায় আমরা গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরি হওয়ার পর বুঝতে পারি, আমাদের সেই আশা পুরোপুরি ভুল ছিল।”


    তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছি এবং এখন জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করছি।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…