এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ভারতের বিপক্ষে খেলতে আইসিসিকে ৩টি শর্ত দিল পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

    ভারতের বিপক্ষে খেলতে আইসিসিকে ৩টি শর্ত দিল পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
    সংগৃহীত ছবি

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসিকে বড় চাপের মুখে ফেলেছে। এই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই শেষ মুহূর্তে পাকিস্তানকে রাজি করাতে সক্রিয় হয়েছে সংস্থাটি।


    হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সামনে তিনটি শর্ত তুলে ধরেছেন। এই শর্ত মানা হলে ভারত ম্যাচ বয়কটের ডাক তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।


    প্রতিবেদন অনুযায়ী, নাকভি প্রথম শর্ত হিসেবে আইসিসি থেকে বেশি রাজস্ব অংশ দাবি করেছেন। দ্বিতীয় শর্তে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট আবার শুরু করার কথা বলেছেন। তৃতীয় শর্ত হিসেবে তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা যেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান।


    এদিকে এনডিটিভি জানাচ্ছে, পাকিস্তানের তিনটি শর্ত হচ্ছে এমন- বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরেও বাংলাদেশকে একটি অংশগ্রহণ ফি দেওয়া ও ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়া।


    ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট আইসিসিকে নাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে দামি এই ম্যাচ মাঠে না গড়ালে বিশ্ব ক্রিকেটের বড় অঙ্কের ক্ষতি হবে। জানা গেছে, এই ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ৬১৫০ কোটি টাকা।


    এই পরিস্থিতিতে রোববার বিকেলে লাহোরে জরুরি বৈঠকে বসে আইসিসি। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।


    ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে চলতি বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। এরপরই পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। ফলে আইসিসির ওপর চাপ আরও বেড়ে যায়।


    সূত্র জানায়, লাহোরের এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করেছে। বৈঠকে বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিনটি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। এতে পরিস্থিতি কিছুটা নরম হয়েছে বলে ইঙ্গিত মিলেছে।


    ভারত ম্যাচ নিয়ে মহসিন নাকভি আপাতত ইতিবাচক অবস্থানে আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছ থেকে। নাকভি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার সঙ্গে দেখা করবেন।


    সূত্রগুলো বলছে, এই ম্যাচের শেষ সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সবুজ সংকেত পেলেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…