দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ উড়ানের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন সেনাসদ্য ও এক প্রশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে গ্যাপিয়ং জেলায় বিধ্বস্ত হয় সেটি।
দেশটির প্রতিরক্ষা বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ সংক্রান্ত উড়ানের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়ে। এ সময় কপ্টারটিতে দু’জন চালক ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর তাদের দু’জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়েছে, ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের প্রশিক্ষণ চলার সময় হেলিকপ্টারটিতে গোলযোগ দেখা দিয়েছিল এবং তার জেরেই সেটি আছড়ে পড়ে।
দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বহরের সব এএইচ-১এস কোবরার যাবতীয় অপারেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
এমআর-২