এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

    মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

    আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জ জেলায় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তিনদিন পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন ভোটার। জেলার ৫১৫টি ভোটকেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


     

    নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।



    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ভোটারদের জন্য মোট ৫১৫টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৬১৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে, যাতে ভোটারদের ভিড় কমে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ থাকে।


     


    মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর ও শিবালয়)

    এই আসনে মোট ১৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এখানে কোনো অস্থায়ী কেন্দ্র্র না থাকলেও ৯১৯টি ভোটকক্ষের মধ্যে ১০৬টি অস্থায়ীভাবে প্রস্তুত করা হয়েছে। দৌলতপুর উপজেলায় ৬১টি, ঘিওওে ৫৭টি এবং শিবালয়ে ৬১টি ভোটকেন্দ্র্র নির্ধারণ করা হয়েছে।

     

    মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদরের আংশিক)

    জেলার মধ্যে সর্বাধিক ভোটকেন্দ্র্র রয়েছে এই আসনে। মোট ১৮৫টি ভোটকেন্দ্র্রের মধ্যে দুটি অস্থায়ী। এখানে মোট ভোটকক্ষের সংখ্যা ৮৯৮টি। সিংগাইর উপজেলায় ১০১টি, হরিরামপুরে ৬৫টি এবং সদও উপজেলার আংশিক এলাকায় ১৯টি ভোটকেন্দ্র্র স্থাপন করা হয়েছে।


    মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া)

    এই আসনে ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৭৯৭টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯১টি এবং সাটুরিয়া উপজেলায় ৬০টি ভোটকেন্দ্র রয়েছে।


    এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন , ভোটারদেও সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি ভোটকেন্দ্র্র গুগল ম্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ভোটাররা সহজেই নিজ নিজ কেন্দ্র্রের অবস্থান জানতে পারবেন। নির্বাচন উপলক্ষে সব কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।


    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ করতে ২ হাজার ৩৬৭টি স্থায়ী ভোটকক্ষের পাশাপাশি ২৪৭টি অস্থায়ী ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।


     

    সকল প্রশাসনের সমন্বিত উদ্যোগে মানিকগঞ্জে শান্তিপূর্ণ ও সুষ্ঠ নিবাচন হবে আশা করছে মানিকগঞ্জের তিনটি আসনের জনগণ।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…