এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

    মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে চমকপ্রদ রাজনৈতিক সমীকরণ দেখা দিয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম বিএনপির প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

    সোমবার(৯ফেব্রুয়ারি) বিকেলে শহরের শকুনি লেকপাড়ের মুক্ত মঞ্চে ধানের শীষ প্রতীকের মিছিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থে তিনি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে কাজ করবেন।

    তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ব্যক্তি বা দলের নয়, বরং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী জাহাঙ্গার আলী জাহান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…