এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোটারদের মন জয় করতে স্বতন্ত্র প্রার্থী চুন্নুর বিশাল মিছিল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

    ভোটারদের মন জয় করতে স্বতন্ত্র প্রার্থী চুন্নুর বিশাল মিছিল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভোটারদের মন জয় করতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর ‘মোরগ’ প্রতীকের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে তার অনুসারী ও নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন স্টেডিয়ামে জড়ো হয়।

    মিছিলে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মাথার ওপরে উড়তে থাকা ‘মোরগ’ প্রতীক-সব মিলিয়ে জেলা শহর তৈরি হয় নির্বাচনী উচ্ছ্বাস। বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলকে ঘিরে পুরো পুরাতন স্টেডিয়াম সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

    মিছিলে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। এসময় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু নির্বাচিত হলে আগামীতে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে মোরগ মার্কায় ভোট চান।  

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…