এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

    ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

    ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনী মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আসাদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। নিহত আসাদ কুল্লাহ গ্রামের আনায়ারুল ইসলামের ছেলে। 


    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে মহেশপুরে নির্বাচনী সমাবেশ ও মিছিল শেষে নিহত আসাদসহ কয়েকজন পাওয়ার টিলারে করে নিজগ্রাম কুল্লাহে উদ্দেশে রওনা দেন।


     সন্ধ্যার দিকে উপজেলার ভৈরবা এলাকায় পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসাদসহ ৫ গুরুতর আহত হন। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। 


    এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি মেহেদী হাসান।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…