এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

    ভোলায় কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

    ভোলার দৌলতখানে কাপনের কাপড় পরে জামায়াতে ইসলামীর মিছিলে অংশ গ্রহণ করেন একদল জামায়াত কর্মী।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের মিছিলে কাফনের কাপড় পরে অভিনব প্রতিবাদ করেন তারা।
     
    ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিমের নেতৃত্বে কাফনের কাপড় পরিহিত অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা ধরনের স্লোগান দেন।

    দৌলতখান পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি বাজারের উত্তর মাথায় শহীদ মিনারের প্রান্তে গিয়ে শেষ হয়

    এসময় কাফনের কাপড় পরা নেতাকর্মীরা বলেন, কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি, ভোটকেন্দ্র দখল করতে আসলে সমুচিত জবাব দেয়া হবে। ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা জীবন দিতেও প্রস্তুত। কারও রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। এ বার্তাই ছিল আমাদের কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মূল উদ্দেশ্য।
     
    মিছিল শেষে বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, কেউ ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে। কোনো অন্যায় বরদাশত করা হবে না। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অবৈধভাবে চর দখল, ঘাট দখল, চাঁদাবাজি ও দখলদারি মুক্ত করা হবে এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…