এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে পদোন্নতি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে পদোন্নতি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
    সংগৃহীত ছবি

    আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছায় অবসরে যাওয়া ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। 


    পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৪ জনকে সামরিক বাহিনীতে ফেরত নিতে বলা হয়েছে। আর বাকি কর্মকর্তাদের নিয়মিত চাকরির মেয়াদ শেষে সব ধরনের সুযোগ-সুবিধাসহ অবসর দেওয়া হয়েছে।


    প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গত ৫ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়ে। প্রজ্ঞাপনটিতে প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিনের স্বাক্ষর রয়েছে।


    প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি, জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা পেছনের তারিখ থেকে (ভূতাপেক্ষভাবে) কার্যকর হবে।


    তালিকা অনুযায়ী পদোন্নতি পাওয়া ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর ১১০ জন, নৌবাহিনীর ১৯ জন এবং বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তা রয়েছেন। সরকারি ঘোষণায় তাঁরা অবসরকালীন সুবিধা, প্লটসহ সংশ্লিষ্ট আর্থিক সুবিধা পাবেন।


    এর মধ্যে বিএমএ ৭৫তম লং কোর্সের চার কর্মকর্তা— লেফটেন্যান্ট শাফায়েত আহমেদ, লেফটেন্যান্ট এ এইচ এম ইকরামউজ্জামান, লেফটেন্যান্ট তৌকির মাহমুদ তুষার এবং লেফটেন্যান্ট আবদুল্লাহ ওমর নাসিফকে জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।


    মূলত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছা অবসরে যাওয়া কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে।


    প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। কমিটি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া আবেদন পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ পেশ করে। কমিটি ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদ্ধতিগত বৈষম্য ও পেশাগত ক্ষতির অভিযোগে অবসরপ্রাপ্ত, অপসারিত বা বরখাস্ত হওয়া কর্মকর্তাদের করা আবেদন পর্যালোচনা করে সুপারিশ পেশ করে।


    কমিটির সুপারিশে উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা, বৈষম্য ও অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের মান-মর্যাদা ও প্রাপ্য সুযোগ-সুবিধা পুনর্বহালের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


    কমিটির সুপারিশ অনুসারে তালিকা ধরে পদোন্নতির প্রজ্ঞাপন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আবেদন করা আরও ২০১ জন কর্মকর্তার নথি না পাওয়ায় তাঁদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।


    পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর দুজন লেফটেন্যান্ট জেনারেল, ৭ জন মেজর জেনারেল, ২০ জন ব্রিগেডিয়ার জেনারেল আছেন। এ ছাড়া নৌবাহিনীর দুজন কমোডর এবং বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল ও চারজন এয়ার কমোডর এই তালিকায় রয়েছেন।


    প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তার মধ্যে আছেন—লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, মেজর জেনারেল মুহাম্মাদ ইশতিয়াক, মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, মেজর জেনারেল কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, কমোডর এম নাসির, কমোডর সৈয়দ মকছুমুল হাকিম, এয়ার ভাইস মার্শাল দেলোয়ার হোসেন, এয়ার কমোডর সৈয়দ ইমতিয়াজ হোসেন, এয়ার কমোডর কাজী মাজহারুল করিম, এয়ার কমোডর খালিদ হোসেন ও এয়ার কমোডর শাহারুল হুদা।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…