এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনের আগের রাতে মেঘনা আলমের জিডি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

    নির্বাচনের আগের রাতে মেঘনা আলমের জিডি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

    ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 


    বুধবার (১১ ফেব্রুয়ারি) রমনা থানায় তিনি এ জিডি করেন। রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান বিষয়টি নিশ্চিত করেছেন।


    মেঘনা আলম জিডিতে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনি প্রচারণা শুরুর কথা ছিল। কিন্তু বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং তার নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাজমেন্টের কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি। ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনি এলাকা। এ আসন থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। ভয়ের কারণে সাধারণত নারীরা এ আসনে প্রার্থী হতে চান না বলেও তিনি অভিযোগ করেন।

    এবারের নির্বাচনে তিনিই একমাত্র নারী প্রার্থী বলে জিডিতে উল্লেখ করেন। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও বিষয়টি জানান। তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।


    জিডিতে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। বর্তমান নির্বাচনি পরিবেশ, রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য ঝুঁকির প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল বলে দাবি করেন তিনি।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…