এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

    জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

    শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।


    বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার মাস্টার গোলাম মোস্তফার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোলাম মোস্তফাকে (৫০) আটক করে যৌথ বাহিনী।


    পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। উদ্ধার হওয়া অন্যান্য আলামত ও কাগজপত্রগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।


    নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…