এইমাত্র
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ আটক ২
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ আটক ২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

    এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ আটক ২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

    লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে টাকা ও গাড়ি জব্দ করে রেখে আটক কৃষক দল নেতাসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


    বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকাসহ গাড়িটি জব্দ করা হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


    সুত্রে জানা গেছে, লক্ষীপুর-৩ (সদর) আসনের ঝুমুর গোল চত্বর এলাকায় বিএনপির এমপিপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।


    সূত্র আরও জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে। কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদেরকে জেলা জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…