এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়ায় বাসের চাপায় ইজিবাইকচালক নিহত

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

    চকরিয়ায় বাসের চাপায় ইজিবাইকচালক নিহত

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

    কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বাসের চাপায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। 


    বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালীর ‘গ্রামীণ ব্যাংক রাস্তার মাথা’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


    নিহত মো. তারেক (২১) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে।


    প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তারেক ইজিবাইক নিয়ে গ্রামীণ সড়ক থেকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দ্রুতগতির ‘পূরবী পরিবহন’-এর একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।


    মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…