এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কঠোর নজরদারিতে ভোটের মাঠ

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

    কঠোর নজরদারিতে ভোটের মাঠ

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১২৬টি ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্থাপন করা হয়েছে আধুনিক ‘সেন্ট্রাল মনিটরিং সেল’, যেখান থেকে প্রতিটি কেন্দ্রের ভেতর ও বাইরের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হবে।


    চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের অন্তর্ভুক্ত সাতকানিয়া উপজেলায় মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রযুক্তিগত সংযোগ নিশ্চিত করা হয়েছে। ভোটের দিন এই ক্যামেরাগুলোর মাধ্যমে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।


    উপজেলা প্রশাসন জানায়, কোনো কেন্দ্রে অনিয়ম, বিশৃঙ্খলা বা দুর্বৃত্তায়নের চেষ্টা হলে মনিটরিং সেল থেকে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হবে। প্রয়োজন অনুযায়ী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছেন কর্মকর্তারা।


    সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটর করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


    নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। প্রতিটি কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ‘বডিওর্ন ক্যামেরা’ ব্যবহার করবেন, যাতে দায়িত্ব পালনের প্রতিটি ধাপ নথিবদ্ধ থাকে।


    সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল এই নজরদারি ব্যবস্থার ফলে পেশিশক্তির ব্যবহার, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়মের সুযোগ কমে আসবে। এতে ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…