এইমাত্র
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

    ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
    সংগৃহীত ছবি

    রাজধানীতে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরে নিজের ভোট প্রদান করেন।


    ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখিনি।’ 


    একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যদি ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির চেষ্টা করা হয়, তাহলে সেই ফলাফল আমরা মেনে নেব না।’


    তিনি বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।


    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।


    এ আসনে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি জানি না।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…