এইমাত্র
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব থাকবেন: সালমা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

    বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব থাকবেন: সালমা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    ব্যক্তিগত জীবনে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের পথে হেঁটেছেন তার দ্বিতীয় স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে। বিচ্ছেদের এই ধকল সামলাতে গিয়ে তীব্র একাকিত্বে ভুগছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত এই তারকা। 

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানালেন নিজের বর্তমান মানসিক অবস্থার কথা।

    বিচ্ছেদের যন্ত্রণার মাঝেও সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাস রেখেছেন সালমা। ফেসবুকে তিনি লিখেছেন, “মাঝে মাঝে আল্লাহ তায়ালা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহূর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের বাঁচাতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের ওপর বেশি ভরসা করেছি, তারা কেউই পুরোপুরি আমাদের নয়। কেউ না।”

    জীবনের এই দুঃসময়ে তিনি নবী-রাসুলদের পরীক্ষার উদাহরণ টেনেছেন। নিজেকে সান্ত্বনা দিয়ে সালমা লিখেছেন, “ইউনুস আলাইহি ওয়া সাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়া সাল্লামের পাশেও কেউ ছিল না। সর্বদা মনে রাখবেন, বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।”

    প্রসঙ্গত, ২০১৮ সালের শেষদিনে পারিবারিকভাবে আইনজীবী সানাউল্লাহ নূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালমা। পরের বছর জানুয়ারিতে ধুমধাম করে স্বামীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু সাত বছরের মাথায় এসে সেই সংসারও টিকল না। এর আগে ২০১১ সালে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে ঘর বেঁধেছিলেন সালমা। তাদের সংসারে স্নেহা নামে এক কন্যাসন্তান রয়েছে। ২০১৬ সালে বনিবনা না হওয়ায় সেই সংসারেরও ইতি ঘটেছিল।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…