এইমাত্র
  • আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস
  • মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮
  • উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ
  • নীল নদে নৌকাডুবি, ২১ মরদেহ উদ্ধার
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
  • এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • ‘নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র’
  • দেশের আকাশে রমজানের চাঁদ দেখার সময় জানা গেল
  • ‘সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি’, বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
  • আজ পহেলা ফাল্গুন, ভালোবাসার দিনও আজ
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    দেশ গড়তে ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

    দেশ গড়তে ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
    সংগৃহীত ছবি

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন থেকে দেশ গড়তে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারেক রহমান।


    তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 


    তিনি বলেন, আমরা শান্তভাবে বিজয় উদযাপন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য আমি দল এবং জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে নিষেধ করেছি। আমরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয়ের শোকরিয়া আদায় করেছি।


    সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান।


    বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…