এইমাত্র
  • আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস
  • মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮
  • উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ
  • নীল নদে নৌকাডুবি, ২১ মরদেহ উদ্ধার
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
  • এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • ‘নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র’
  • দেশের আকাশে রমজানের চাঁদ দেখার সময় জানা গেল
  • ‘সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি’, বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
  • আজ পহেলা ফাল্গুন, ভালোবাসার দিনও আজ
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কাশিমপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    কাশিমপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    গাজীপুরের কাশিমপুরে রওশন মার্কেট এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬ ঘটিকায় দিকে এই ঘটনা ঘটে।


    এসময় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর কাশিমপুরের রওশন মার্কেট এলাকার বাসিন্দা বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছা (২৮)-কে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। 


    জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে বাবুল মিয়া স্ত্রীকে বাসায় রেখে পাশের একটি চায়ের দোকানে যান। প্রায় ৩০ মিনিট পর সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাসায় ফিরে এসে দেখতে পান, তার স্ত্রীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে ফেলে রেখেছে।


    পরে ঘটনার খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।


    তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


    এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ খালিদ মোল্লা বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…