এইমাত্র
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস
  • মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮
  • উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ
  • নীল নদে নৌকাডুবি, ২১ মরদেহ উদ্ধার
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে বিজয়ী শরীফুল আলমের জন্য দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    ভৈরবে বিজয়ী শরীফুল আলমের জন্য দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা না করে ভৈরবের শ্রীনগরে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীনগর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বিএনপি কার্যালয়ে বাঘাবাড়ি এলাকার বিএনপি নেতা সেলিম মেম্বারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ৮০ কেজি মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এসময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

    দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা ইসমাঈল মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শিপন আহমেদ ও যুবদল নেতা বুলবুল আহমেদ।


    এছাড়াও উপস্থিত ছিলেন— শ্রীনগর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল মেম্বার, সাধারণ সম্পাদক হাকিম মিয়া, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নবী হোসেন, যুবদল নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা বাদশা মিয়াসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…