এইমাত্র
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • রমজানে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত
  • উচ্ছেদ হওয়া জমিতে ফের দখল, ১৫ দপ্তরে বিআইডব্লিউটিএর চিঠি
  • ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
  • দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিরামপুরে ভুট্টা ক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    বিরামপুরে ভুট্টা ক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    দিনাজপুরের বিরামপুরে ভুট্টা ক্ষেত থেকে স্বাধীন (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের কাউয়াভাসা এলাকার রাস্তা সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

    স্বাধীন (১৬) পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের মো. ওবাইদুল ইসলামের ছেলে।

    খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) আতাউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

    তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…