এইমাত্র
  • শপথ অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে যা করা হচ্ছে
  • অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
  • ইন্দোনেশিয়া এপ্রিলেই গাজায় পাঠাতে পারে ১ হাজার সেনা
  • এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ ‘তেহরান’-এর নির্মাতার লাশ উদ্ধার
  • আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ দখলে নিলো মার্কিন বাহিনী
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বঙ্গোপসাগরে ট্রলারসহ তিন জেলে অপহরণ

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

    বঙ্গোপসাগরে ট্রলারসহ তিন জেলে অপহরণ

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

    বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করার সময় মো. মাসুম মিয়ার মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত নামবিহীন ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুন্দরবন এলাকায় মাছ শিকারের সময় ওই জেলেদের ধরে নিয়ে যায় জলদস্যুরা। অপহৃত জেলেরা হলেন— রুহিতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজু, আব্দুল মালেকের ছেলে মাহবুব হোসেন ও রাজন।


    ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েক দিন আগে বাজার-সওদা করে পাথরঘাটা উপজেলার মাসুম মিয়ার একটি নামবিহীন ছোট ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। গত শনিবার দিবাগত রাতে সেখানে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ট্রলারসহ তাঁদের ধরে নিয়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় তাঁদের দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও জানান তিনি।


    তিনি আরও বলেন, কয়েক দিন আগেও ওই জলদস্যুরা পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ ৮ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল; তাঁরা মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন।


    এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তার মুঠোফোনে কল করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এই ধরনের ঘটনা ঘটলে আমাদের লিখিতভাবে জানাতে হবে। লিখিত অভিযোগ না পেলে আমরা জানব কীভাবে? আর ব্যবস্থা নিতেও পারব না। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…