এইমাত্র
  • শপথ অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে যা করা হচ্ছে
  • অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
  • ইন্দোনেশিয়া এপ্রিলেই গাজায় পাঠাতে পারে ১ হাজার সেনা
  • এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ ‘তেহরান’-এর নির্মাতার লাশ উদ্ধার
  • আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ দখলে নিলো মার্কিন বাহিনী
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উখিয়ায় বিএমইউজে’র শাখা ও দৈনিক আপন কণ্ঠের অফিস উদ্বোধন

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

    উখিয়ায় বিএমইউজে’র শাখা ও দৈনিক আপন কণ্ঠের অফিস উদ্বোধন

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

    রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার বিস্তীর্ণ জনপদের অনেক গল্পই মূল স্রোতের আলোচনায় আসে না। সীমান্ত, শরণার্থী শিবির, পাহাড় ও সমুদ্রঘেরা এই উপজেলার মানুষের জীবনসংগ্রাম, বঞ্চনা ও প্রত্যাশার কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর উখিয়া উপজেলা শাখা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে দৈনিক আপন কণ্ঠ পত্রিকার উখিয়া অফিস।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী স্টেশনে ফিতা কেটে উপজেলা কার্যালয় ও অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


    এর আগে বিএমইউজে’র কক্সবাজার জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম নোবেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের উখিয়া উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে দৈনিক আপন কণ্ঠের স্টাফ রিপোর্টার ওসমান সরওয়ার সিকদারকে সভাপতি এবং দৈনিক মেহেদীর স্টাফ রিপোর্টার তারেকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


    কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি জামান সিরাজী মাসুম (দৈনিক যুগ যুগান্তর) ও হেলাল উদ্দিন পল্লান (দৈনিক আপন কণ্ঠ), যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন (দৈনিক বাকখালী), সাংগঠনিক সম্পাদক এইচ এম জালাল উদ্দীন কাউছার (দৈনিক গণসংযোগ), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আইমন (বাংলাদেশ সকাল), প্রচার সম্পাদক নুরুল আলম, আইনবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাপ্পি (দৈনিক আমাদের কক্সবাজার) এবং সদস্য ওমর ফারুক ও আব্দুল আমিন।


    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, “তৃণমূলের সাংবাদিকতা শক্তিশালী না হলে জাতীয় গণমাধ্যমের ভিত মজবুত হয় না। উখিয়ার মতো সংবেদনশীল এলাকায় সংগঠিত ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন আরও বেশি।”


    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যায়যায়দিন-এর কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, দৈনিক আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক সেলিম উদ্দিন সেলিম, সময়ের কণ্ঠস্বরের স্টাফ করেসপন্ডেন্ট শাহীন মাহমুদ রাসেল, পালংখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক আজাদ, দৈনিক ইনকিলাবের উখিয়া প্রতিনিধি আয়াজ রবি ও উখিয়া প্রেসক্লাবের সদস্য আব্দুল লতিফ বাচ্চুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক।


    নবনির্বাচিত সভাপতি ওসমান সরওয়ার সিকদার বলেন, “উখিয়া শুধু একটি প্রশাসনিক এলাকা নয়; এটি সীমান্ত, শরণার্থী ও স্থানীয় মানুষের সহাবস্থানের এক বাস্তবতা। আমরা চাই প্রান্তিক মানুষের কথা মূল ধারার আলোচনায় আসুক।” সাধারণ সম্পাদক তারেকুর রহমান বলেন, “সাংবাদিকতার পেশাগত মান রক্ষা এবং সহকর্মীদের অধিকার সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। এই অফিস হবে সমন্বয় ও সহযোগিতার কেন্দ্র।”


    সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক বছরের মধ্যে উখিয়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী প্ল্যাটফর্ম গঠন করা হবে। পাশাপাশি পেশাগত প্রশিক্ষণ ও আইনি সহায়তার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…