এইমাত্র
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • আজ শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

    নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

    নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহম্মদ নগরে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট্রের উদ্যোগে কুরআনখানি, র‌্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। 


    এ উপলক্ষ্যে নূর মোহম্মদ নগরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাষ্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


    জেলা পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।


    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার বডিউজ্জামান, মেহেদী হাসান, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর পরিবারের সদস্য, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদ নগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…