এইমাত্র
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • আজ শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সীতাকুণ্ডে নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ছিনতাই

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম

    সীতাকুণ্ডে নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ছিনতাই

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম

    চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনদুপুরে এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার, মুঠোফোন ও নগদ টাকা লুট করেছে ছিনতাইকারীরা। এ সময় বাধা দিতে গেলে পিস্তলের বাট দিয়ে ভুক্তভোগীকে আঘাত করে জখম করা হয়। 


    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে এ ঘটনা ঘটে।


    ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রানী শর্মা (৫৮) বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে। তিনি ফেনীর শ্বশুরবাড়ি থেকে গত বুধবার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।


    ভুক্তভোগী সন্ধ্যা রানী শর্মা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার সময় বৌদ্ধ মহাশ্মশান সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে কানে থাকা স্বর্ণের দুল, নাকফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তাঁকে পিস্তলের বাট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।


    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনায় সামির ও রাজু নামে দুই যুবক জড়িত। তারা ওই এলাকায় নিয়মিত অবস্থান নিয়ে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও স্থানীয়রা জানান।


    ভুক্তভোগীর ভাই সাংবাদিক সবুজ শর্মা শাকিল বলেন, "বোন শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ঘটনার পর তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।"


    সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, বিষয়টি ভুক্তভোগীর মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…