এইমাত্র
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • আজ শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

    নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

    নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বহুল আলোচিত স্ত্রী হত্যা মামলায় স্বামী আবু বাক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ মরিয়ম-মুন-মুণ্জুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। আসামি আবু বাক্কার কিশোরগঞ্জের করিমগঞ্জ মোলামখার চর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।


    মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ এপ্রিল রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত রিজিয়া খাতুন আসামি আবু বাক্কারের দ্বিতীয় স্ত্রী ছিলেন।


    অভিযোগে বলা হয়, রিজিয়া খাতুন পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। ঘটনার রাতে আবু বাক্কার তার স্ত্রীকে শার্ট দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির উঠানের খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান। পরদিন ৩০ এপ্রিল নিহতের মেয়ে বিউটি বাদী হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।


    এ মামলায় প্রথম অভিযোগপত্র দাখিল করা হয় ১৬ নভেম্বর ২০১৪ তারিখে। চার্জশিট গঠনের পর সাক্ষ্যগ্রহণ চলাকালে রাষ্ট্রপক্ষের আবেদনে পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।


    মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।


    রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী মোঃ নজরুল ইসলাম খান।


    দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…