এইমাত্র
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • আজ শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গৌরীপুরে ফসলি জমি খুঁড়ে বালু উত্তোলন

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

    গৌরীপুরে ফসলি জমি খুঁড়ে বালু উত্তোলন

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচপাড়া কান্দার গ্রামে রাস্তার পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। একটি নির্মাণাধীন ব্রিজের কাজের জন্যে ঠিকাদার এই বালু লুটপাট চালাচ্ছেন বলে জানা গেছে।

    সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, পাঁচপাড়া কান্দার গ্রামে রাস্তার পাশে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। সেই ব্রিজের কাজের প্রয়োজনীয় মাঠি দিয়ে বরাট করার কথা থাকলেও ঠিকাদার সুবিধামতো রাস্তার পাশের ফসলি জমি থেকেই বালু উত্তোলন করছেন। বড় গর্ত করে বালু তুলে নেওয়ায় পাশের আবাদি জমিগুলো এখন ধসের ঝুঁকিতে পড়েছে।

    জানা যায়, বালু উত্তোলিত ওই জমির মালিক স্থানীয় মো. আসাদ মিয়া। ফসলি জমি থেকে কেন বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমার জমি থেকে আমি বালু টাকার বিনিময়ে বিক্রি করতেছি।

    তবে স্থানীয়দের অভিযোগ, আর্থিক লাভের আশায় ঠিকাদারের সাথে যোগসাজগে এই অবৈধ বালু উত্তোলন চলছে।

    নির্মাণাধীন ব্রিজের ঠিকাদার সাইফুল ইসলাম জানান, “লোকাল মাটি দেওয়ার নিয়ম এখন আমি যা পাচ্ছি তাই দিচ্ছি। জমির মালিকের থেকে বালু-মাটি আমি কিনে নিচ্ছি।”

    এব্যাপারে জানতে স্থানীয় ইউপি সদস্য মো. সুবুর মিয়া জানান, “আমি বালু উত্তোলনের জন্যে না করেছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। বালু উত্তোলনের জন্যে আশেপাশের জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

    অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জায়েদুর রহমান জানান, আমি এব্যাপারে কিছু জানিনা তাই কোন মন্তব্য করতে পারছিনা।

    এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, “বিষয়টি জানার পর এসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…