সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল, চৌহালী সরকারি কলেজ ও মাদ্রাসাসহ ভাঙ্গন থেকে রক্ষা এবং মাটি ও বালুবাহী বাল্কহেড দিনে-রাতে চলাচল বন্ধের দাবীতে তীরবর্তী পাড়ের লোকজন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া যমুনা নদীর ঘাটে গ্রামবাসীর আয়েজনে ১ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীর পাড়ের সহস্রাদিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নদী ভাঙন রোধে যমুনা পাড়ে জিও ব্যাগ স্থাপন ও দিনে- রাতে মাটি ও বালবাহী বাল্কহেড এর অবাধ চলাচল বন্ধ করতে হবে না হলে এলাকার সাধারণ মানুষ বসত ভিটা,উপজেলা পরিষদ, চৌহালী সরকারি কলেজ সহ প্রাইমারিস্কুল,মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও বিভিন্ন স্হাপনা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে নদীর পাড়ের মানুষেরা।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ঈসমাইল হোসেন জাবিউল্লাহর সঞ্চালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহিদ মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এইচ. এম. খোদাদাদ হোসনে বলেন,বরাবরের মতোই নদী ভাঙ্গনের বিষয় আমার অবস্থান স্পষ্ট। ভাঙ্গন রোধে এবংঅবৈধ বালুর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না হবে।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: শামীম মাহমুদ, যুগ্ম সম্পাদক মো: ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদের মোল্লা, শহিদ চেয়ারম্যান, রবিউল বিএসসি, আমিরুল সিকদার ও রিপন মিয়া প্রমুখ।
এদিকে বিক্ষোভকারীরা যমুনা নদীতে থাকা বাল্বহেড আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
এসআর