এইমাত্র
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  • ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • আজ শুক্রবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে রিপন গ্রুপ কারখানায় টানা দ্বিতীয় দিনের কর্মবিরতি

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

    গাজীপুরে রিপন গ্রুপ কারখানায় টানা দ্বিতীয় দিনের কর্মবিরতি

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম


    গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্ম-বিরতি পালন করছেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা। 


    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা এই কর্ম বিরতি শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।


    পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা গতকাল দুপুর ১২ টাকা থেকে কর্মবিরতি শুরু করে। পরে তারা বিকেল ৫ টার সময় বাসায় চলে যায়। 


    আজ সকাল ৮ টার সময়  শ্রমিকরা কারখানাতে প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এসময় স্টাফদের সঙ্গে শ্রমিকদের বাকবিতন্ডা হয়। পরে শ্রমিকরা সবাই এসেম্বলিতে এসে অবস্থান নেয়।


    নাম প্রকাশ না করার শর্তে কাটিং সেকশনের প্যাড প্রিন্টং এক অপারেটর বলেন, প্রতিদিন রাত ১১/১২ টা পর্যন্ত ডিউটি করি অথচ ঠিক মতো নাইট বিল পরিশোধ করা হয়না। রোজার মাসেও রাত ১১ টা পর্যন্ত ডিউটি করতে হয়।


    রিপন নীট ওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান,তিন মাসের নাইট বিল পাবে তাদের এক মাসের আজকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকরা তা মানছে না।  শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে স্টাফদের উপর আক্রমণ করে। আমরা কোন মতে জীবন নিয়ে বের হয়ে এসেছি। 

     

    এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা ভেতরে অবস্থান করছে। মালিক পক্ষ আসছে তাদের সাথে কথা বলছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে। 


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…