রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে মোট ৫৩,০০০ (তিপ্পান্ন হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ইকরচালী বাজারে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় টিসিবি ডিলার মেসার্স রাইয়ান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. শাহীন সরকারকে ৩,০০০ (তিন হাজার) টাকা এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিএডিসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী শামসুজ্জামানকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রাণী রায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনআই