এইমাত্র
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই, পুলিশ অভিযানে মালামাল উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পিএম

    রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই, পুলিশ অভিযানে মালামাল উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পিএম

    লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

    মামলা সূত্রে জানা যায়, গত ২ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইমাম হোসেন ইয়াকুব (১৯) তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় যান। ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে পাশের সরিষা ক্ষেতে নিয়ে যায় এবং মৃত্যুর হুমকি দিয়ে তার কাছে থাকা ইনফিনিক্স হট ১৪আই মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

    এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে রায়পুর থানায় জিআর-৪৫/২৬ নম্বর মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জসিম উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেন।

    পরে তাদের স্বীকারোক্তি ও ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে উপজেলা রোডে মেঘনা হাসপাতালের বিপরীতে একটি পরিত্যক্ত কাঠমিস্ত্রির দোকান থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…