এইমাত্র
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • নারায়ণগঞ্জ সওজ অফিসে নির্ধারিত সময়েও অনুপস্থিত কর্মকর্তারা
  • সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলী
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ঈদকে ঘিরে যানজট নিরসন ও নিরাপত্তা জোরদারে মতবিনিময়

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

    ঈদকে ঘিরে যানজট নিরসন ও নিরাপত্তা জোরদারে মতবিনিময়

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

    আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কের সার্বিক নিরাপত্তা জোরদার করতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১টায় ভবেরচর হাইওয়ে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।

    সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি শাহাদাত হোসেন পান্নু, সদস্য আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় পাম্প ও হোটেল মালিকরা। এছাড়াও মহাসড়কের আশপাশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

    মতবিনিময় সভায় ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসন, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, উল্টো পথে যান চলাচল বন্ধ করা এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মহাসড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

    সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই যানজট ও দুর্ঘটনা এড়াতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

    সভায় ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা, চুরি-ছিনতাই বা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এজন্য মহাসড়কের পাশে থাকা পাম্প ও হোটেল মালিকসহ সংশ্লিষ্ট সকলকে আইন-শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানটি আয়োজন করে ভবেরচর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…