ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংসদে নারীর প্রতিনিধিত্ব—বাস্তবতা ও প্রত্যাশা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল রবিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ) গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দূর্বার নারী নেটওয়ার্ক, নারী পক্ষ ও পিএফজি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন দূর্বার নারী নেটওয়ার্কের সভাপতি মাজেদা খাতুন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রিক্তু প্রসাদ, মিতা হাসান, সাংবাদিক আফরোজা লুনা, অঞ্জলী রানী দেবী, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, গোলাম রব্বানী মুসা, মুনমুন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি নারীকে মনোনয়ন দিতে হবে এবং নারীর অধিকার ও ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
ইখা