এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

    প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
    ছবি: সংগৃহীত

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় আরব দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, সেসব দেশ থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরান আর তাদের লক্ষ্য করে হামলা চালাবে না।

    রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের হামলার শিকার হওয়া প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। আমরা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করতে চাই না। তারা আমাদের ভাই। 

    তিনি জানান, অস্থায়ীভাবে দেশ পরিচালনাকারী তিন সদস্যের নেতৃত্ব কাউন্সিল সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে—এখন থেকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না, যদি না ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আক্রমণ হয়।

    তিনি আরও বলেন, আমার মনে হয় লড়াইয়ের বদলে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন।

    প্রেসিডেন্ট উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেন, তারা যেন সাম্রাজ্যবাদের খেলনা না হয় এবং ইরানের ভূখণ্ডে হামলা না চালায়।

    তবে এই ঘোষণা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে কি না তা স্পষ্ট নয়। ভাষণের পরও আমিরাতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা গেছে এবং বাহরাইনে সাইরেন বাজতে শোনা গেছে।

    গত এক সপ্তাহ ধরে ইরানের ধারাবাহিক হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে যায় এবং বহু মানুষ মধ্যপ্রাচ্য ছাড়ার চেষ্টা করেন। 

    সূত্র: সিএনএন

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…