এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

    বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সী নাতিকে ধর্ষণের অভিযোগে নানা লালু শাহ (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

    লালু শাহ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির সঙ্গে তার নানা-নাতির সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (১ মার্চ) সন্ধ্যার দিকে ধানদী গ্রামের একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় ওই রাতেই ফরেনসিক পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ঘটনার দিনই শিশুটির পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়। এরপর অভিযুক্ত লালু শাহকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার লালবাগ এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…