নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অপর একটি স্টেশনে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
অভিযান চলাকালে সানারপাড় এলাকায় অবস্থিত মেসার্স জোনাকী ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। পরে মেঘনা ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায়, তারা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে। এ সময় স্টেশনটির স্টক রেজিস্টার যাচাই করা হয় এবং ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়।
মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইখা